এইচএসসি পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়: হাইকোর্ট
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার পুনর্মূল্যায়নকৃত ফলাফল প্রকাশিত হওয়ার আগপর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, আদালতের এই নির্দেশ কার্যকর থাকা অবস্থায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে না। পুনর্মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ঝুলে থাকা ফলাফল প্রকাশ করার পরই কেবল ভর্তি প্রক্রিয়া শুরু করা যাবে।