ঢাকায় ডিএমপির বিশেষ অভিযান: ককটেল ও পেট্রলবোমাসহ গ্রেপ্তার ৪৬৬
রাজধানীজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয় বলে জানা গেছে।অভিযান চলাকালে বিভিন্ন অপরাধ ও অভিযোগের ভিত্তিতে মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।