গোপালগঞ্জকে আলাদা রাষ্ট্র গঠনের অপচেষ্টাকারীরা দেশদ্রোহী: শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, দেশের ভূখণ্ডের কোনো নির্দিষ্ট অংশকে স্বাধীন ঘোষণা করার এখতিয়ার বা অধিকার কাউকেই দেওয়া হয়নি।সম্প্রতি গোপালগঞ্জ জেলাকে কেন্দ্র করে একটি স্বাধীন অঞ্চল গঠনের যে পাঁয়তারা চালানো হয়েছে, তার সাথে সম্পৃক্তদের রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ‘ডেইলি বাংলাদেশ’ সূত্রে এই তথ্য জানা গেছে।