যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সামুদ্রিক সীমানার কাছে মেক্সিকো উপসাগরে একটি ছোট আকারের বিমান সাগরে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনায় দুটি শিশুসহ মোট ছয়জন যাত্রীর প্রাণহানির সংবাদ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটিতে থাকা সকল আরোহীই প্রাণ হারিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনা ঘটার সুনির্দিষ্ট কারণ কিংবা বিমানটির যাত্রাপথ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।