শাকিবকে নিয়ে কোনো ব্যবসা নয়, মিজানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন জয়: ভাষ্য স্ত্রীর
স্ট্রোকের কারণে তৈরি হওয়া নানাবিধ শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে বিছানায় বন্দি আছেন বড় পর্দার অভিনেতা মিজানুর রহমান মিজান। প্রায় নয় মাসেরও বেশি সময় ধরে তিনি নিজে থেকে বিছানা ছেড়ে উঠতে পারছেন না।এমন পরিস্থিতিতে এই অভিনেতার স্ত্রী গণমাধ্যমের কাছে স্পষ্ট করেছেন যে, তার স্বামী শাকিব খানকে নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ছিলেন না। মূলত জয়ের সাথেই তার এই সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছেন তিনি।