চিকিৎসার ১০ দিন পর ফের লোকালয়ে গুলিবিদ্ধ হাতি, আতঙ্কে জনজীবন
কক্সবাজারের টেকনাফে চিকিৎসাধীন থাকা সেই মাদি হাতিটি আবারও জনবসতিপূর্ণ এলাকায় হানা দিয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর টানা ১০ দিন চিকিৎসা পেলেও শেষ পর্যন্ত বন্য হাতিটি ফের লোকালয়ে ফিরে আসে।গত শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হোলবনিয়াপাড়া এলাকায় বন্য হাতিটির এই নতুন করে তাণ্ডব চালানোর তথ্য পাওয়া গেছে। হাতিটির এমন আকস্মিক উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।