ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা হামলা
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। যাতায়াত পরিবহনের ওই বাসটিকে নিশানা করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।এই নাশকতামূলক হামলার ফলে গাড়িটির অগ্রভাগ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, বোমা নিক্ষেপের পর সেখানে সাময়িকভাবে আগুন ধরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।