লোহাগড়ায় প্রতিকূল আবহাওয়াতেও মরিচ পাশা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু
নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এই পরীক্ষা কার্যক্রম শুরু হয়।এ সময় ঝিরঝিরে বৃষ্টি, ঠান্ডা বাতাস ও শীতের আমেজপূর্ণ বৈরী আবহাওয়া বিরাজ করছিল। তবে সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে শিক্ষার্থীরা যথারীতি পরীক্ষায় অংশ নেয়।