নামের ভুলে ১৮ বছর কারাবন্দী থাকার পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী
পরিচয় বা নামের মিলে বিভ্রান্তির জেরে ভারতের একটি হত্যা মামলায় দীর্ঘ প্রায় ১৮ বছর কারাবাস শেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী। বাগেরহাট জেলার মোংলা উপজেলার এই বাসিন্দা এতদিন কারাগারেই বন্দী জীবন কাটিয়েছেন।অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চার সপ্তাহের প্যারোল মঞ্জুর হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।