স্থানীয় বাজারে সস্তা হলো সোনা
টানা তিন দফা বড় ধরনের মূল্যবৃদ্ধির পর দেশের সোনার বাজারে স্বস্তি ফিরেছে। মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা হ্রাস পেয়েছে।