অগ্রহায়ণের চিরচেনা আমেজ ও হারিয়ে যাওয়া নবান্ন উৎসব
আধুনিকতার ছোঁয়া ও বিদেশি সংস্কৃতির প্রভাবে গ্রামীণ জনপদে অগ্রহায়ণের ঐতিহ্যবাহী উৎসবের আমেজ দিন দিন ফিকে হয়ে আসছে। একসময়ে গ্রামবাংলার ঘরে ঘরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হতো, বর্তমানের শহুরে জীবনযাপন ও প্রযুক্তির যুগে তা অনেকটাই বদলে গেছে।কৃষিভিত্তিক সমাজের নতুন প্রজন্ম ও কৃষকরাও এখন আর আগের মতো নবান্ন উদযাপনের পুরোনো রীতিগুলোর প্রতি তেমন আগ্রহী নন। ফলে বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই গ্রামীণ উৎসবের ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।