চট্টগ্রামে পুরোনো বিরোধের জেরে ঘাতকদের ছুরিকাঘাতে যুবক খুন
পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত মো. সোবহানের বয়স ৩০ বছর।গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক ১২টার দিকে বাকলিয়ার তক্তারপুল এলাকায় নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।