ছাত্রীদের জন্য নির্ধারিত বাইসাইকেলের নমুনা যাচাই করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মাঝে বিতরণের উদ্দেশ্যে সংগ্রহ করা বাইসাইকেল নিজে চালিয়ে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার সচিবালয় প্রাঙ্গণে বাইসাইকেলগুলোর নমুনা পরীক্ষার এই কার্যক্রম সম্পন্ন হয়। ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।