বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে আর্থিক ভাতা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তরুণদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। সরকারি এই সংস্থায় কাজ শেখার এই সুযোগটি নির্ধারিত তিন মাস মেয়াদের জন্য পরিচালিত হবে।এই ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রার্থীরা হাতেকলমে কাজের অভিজ্ঞতার পাশাপাশি প্রতি মাসে ১০ হাজার টাকা হারে সম্মানী বা ভাতা লাভ করবেন।