রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনই সংকট নিরসনের মূল পথ: স্বরাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে।বুধবার বাংলাদেশ সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষ রোহিঙ্গা সংকট ও এর স্থায়ী সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে জানান যে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমিতে দীর্ঘস্থায়ী ও মর্যাদাপূর্ণ উপায়ে ফিরে যাওয়াই এই সংকটের একমাত্র চূড়ান্ত সমাধান।