শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান জানিয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান খোলাসা করেছে প্রতিবেশী দেশ ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শেখ হাসিনা নিজের ইচ্ছাতেই নিজ দেশে ফিরে গেছেন।১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রাক্কালে বা ওই দিন শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এই বার্তা এসেছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।