সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশের নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী
শ্রীলঙ্কা বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ দলের শুরুর একাদশে প্রত্যাবর্তন ঘটেছে হামজা চৌধুরীর। মাঠে ফেরার এই ম্যাচটিতেই তার কাঁধে উঠেছে দলের অধিনায়কের গুরুদায়িত্ব।এর মাধ্যমে জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো কোনো ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন এই ফুটবলার।