এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি: চীনের বিপক্ষে ড্র করে পরাজয়ের ধারা ভাঙল বাংলাদেশ
টানা ব্যর্থতার পর অবশেষে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ দল। প্রতিযোগিতার পুল পর্বের নিজেদের শেষ ম্যাচে শক্তিশাল প্রতিপক্ষ চীনের মুখোমুখি হয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।রোমাঞ্চকর এই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয়। এর মাধ্যমে দীর্ঘ হারের বৃত্ত ভেঙে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ দল।