আসছে বছরের ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলার মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের এমন গুরুত্বপূর্ণ অবসরের সিদ্ধান্তের বিষয়টি সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না তার সতীর্থরাও।