জাতীয় সংলাপের আহ্বানসহ ৭ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় জটিলতা নিরসনে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।দলটির পক্ষ থেকে দেশের বিদ্যমান সংকট নিরসনের উদ্দেশ্যে মোট সাতটি দাবির একটি প্যাকেজ উপস্থাপন করা হয়েছে।