আসন্ন ডিসেম্বরে জেঁকে বসতে পারে শীত, বয়ে যেতে পারে একাধিক শৈত্যপ্রবাহ
চলতি শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া সংক্রান্ত তথ্য অনুযায়ী, আগামী মাসের শুরুতে অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকেই এক থেকে দুটি শৈত্যপ্রবাহ দিয়ে শীতের দাপট শুরু হতে পারে।