পর্তুগালের লিসবনের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি সংস্কৃতির পরিচিতি
পর্তুগালের রাজধানী লিসবনের একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্য প্রদর্শন করা হয়েছে। মূলত সংস্কৃতির মেলবন্ধন তৈরি, দেশের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে উপস্থাপন এবং ভিনদেশি শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক মেলবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে।