লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি নাগরিক
লিবিয়ায় আটকে থাকা বাংলাদেশিদের মধ্যে আরও ১৭৩ জনকে স্বদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তা এবং স্থানীয় বাংলাদেশ মিশনের সক্রিয় পদক্ষেপে এই নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।মানবিক সহায়তার অংশ হিসেবে লিবিয়া থেকে এই দলটিকে বিশেষ ব্যবস্থাপনায় দেশের পথে পাঠানো হয়েছে।