গরু পাচারকারীদের ধাওয়া করার সময় বরাক নদীতে নিখোঁজ বিএসএফ জওয়ান
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সন্দেহভাজন গবাদি পশু পাচারকারীদের পেছনে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন কর্মী বরাক নদীতে তলিয়ে নিখোঁজ হয়েছেন।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ নভেম্বর) সংঘটিত এই ঘটনার পর থেকেই নিখোঁজ ওই জওয়ানের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।