যুক্তরাষ্ট্রে তীব্র ঝড় ও বন্যায় ব্যাহত জনজীবন, আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম অংশে আঘাত হেনেছে অত্যন্ত শক্তিশালী একটি ঝড়। থ্যাংকসগিভিং ছুটির সময়টিতে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, তীব্র বাতাস ও টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট উপকূলীয় বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর জেরে যুক্তরাষ্ট্রজুড়ে আড়াই লাখেরও বেশি আবাসিক ভবন ও স্থাপনা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।