সিরাজগঞ্জ কারাগারে অতিরিক্ত বন্দির চাপ, ধারণক্ষমতার প্রায় পাঁচ গুণ বন্দি আটক
সিরাজগঞ্জ জেলা কারাগারে চরম বন্দি সংকট ও অতিরিক্ত চাপের তথ্য সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কারাগারটিতে বন্দি ধারণ করার স্বাভাবিক সক্ষমতা রয়েছে মাত্র ৩৫২ জনের জন্য।তবে বর্তমানে এই কারাগারে নির্ধারিত ক্ষমতার প্রায় পাঁচ গুণ বেশি মানুষ বন্দि অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রকাশিত হিসাব অনুযায়ী, এই মুহূর্তে কারাগারটির ভেতরে মোট বন্দির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬১৭ জনে।