রাজবীরের ছবি বুকে জড়িয়ে নন্দিনীর দীপাবলি উদ্যাপন
রিয়্যালিটি শো 'বগি বস'-এর পর্দায় যে প্রেমের সম্পর্কের সূচনা হয়েছিল, তা নিয়ে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই জুটির রোমান্টিক যাত্রা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই।এরই ধারাবাহিকতায় সম্প্রতি দীপাবলি উৎসবের একটি বিশেষ মুহূর্ত সামনে এসেছে। যেখানে দেখা গেছে, নন্দিনী পরম যত্নে রাজবীরের একটি ছবি নিজের বুকের কাছে আগলে রেখে এই আলোর উৎসব উদ্যাপন করছেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় তাদের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন দানা বেঁধেছে।