২১ ডিসেম্বর পাবনা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আসছে ২১ ডিসেম্বর পাবনা জেলা সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই দিন নির্ধারিত একটি অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলায় এই কর্মসূচি আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে। এই সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।