প্রিয়জনের প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের হিড়িক
দৈনিক বাংলাদেশের এক প্রতিবেদনে উঠে এসেছে, নিকটাত্মীয়ের মৃত্যুর মতো অত্যন্ত সংবেদনশীল ঘটনায় বর্তমানে মানুষের আচরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।প্রতিবেদনে বলা হয়, গভীর শোকের মুহূর্তে যেখানে মন ভারাক্রান্ত থাকার কথা কিংবা প্রিয়জনের বিদায়ে শোক ও প্রার্থনায় সময় কাটানোর কথা, সেখানে ভার্চুয়াল মাধ্যমে এক ধরনের আবেগ প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হচ্ছে।