লালমনিরহাটে হাতের লেখা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর
জাতীয় শিশুকিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর' কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক হাতের লেখা প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য দেখিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুজন শিক্ষার্থী।প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।