সুনামগঞ্জে ফুটবল ম্যাচের ফলাফল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ফুটবল প্রতিযোগিতায় জয় ও পরাজয়কে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দারা এই সংঘাতে জড়িয়ে পড়েন।গত বুধবার দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে এই মারামারির সূত্রপাত হয়। ম্যাচ কেন্দ্রিক বিরোধের জেরে উভয় পক্ষের লোকজনের সংঘর্ষে অর্ধশতারধিক মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।