সুনামগঞ্জে শীতের আমেজ: ৩০ টাকায় পোশাক বিক্রির সময় ব্যবসায়ীর ভিন্নধর্মী হাঁক
সুনামগঞ্জ অঞ্চলে গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং হিমেল বাতাসের কারণে হাওর এলাকায় শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। একই সঙ্গে এই দূর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে শহরবাসীর দৈনন্দিন স্বাভাবিক চলাফেরাও কিছুটা ব্যাহত হয়েছে।এমন পরিবেশেই ফুটপাতে মাত্র ৩০ টাকায় কাপড় বিক্রি করতে দেখা যায় এক ব্যবসায়ীকে। সে সময় তার মুখে ‘আপা, আপা করিস না’ এমন অভিনব স্লোগান বা হাঁক শোনা যায়, যা চারপাশের লোকজনের নজর কাড়ে।