পাবনা জেলার সেরা ওসি নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসুদ
পাবনা জেলা পুলিশের মাসিক মূল্যায়নে চলতি বছরের অক্টোবর মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন ফরিদপুর থানার পুলিশ পরিদর্শক মো. মনজুরুল হাসান মাসুদ।পেশাগত দায়িত্ব পালনে উৎকর্ষ প্রদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।