জাতীয় নাগরিক পার্টি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম, সারজিস আলমকে বললেন ‘ভণ্ড’
দলীয় কার্যপ্রণালী এবং শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন ফজলুল করিম। তিনি হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন।পদত্যাগ করার ঘোষণা দিয়ে তিনি দলটির প্রভাবশালী নেতা সারজিস আলমকে ‘ভণ্ড’ বলে আখ্যায়িত করেছেন। অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ থেকেই তিনি দল ত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।