জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মিজ জেসমিন নাহারকে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, প্রশাসনিক রুটিন বদলের অংশ হিসেবে এই রদবদল আনা হয়েছে এবং তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।