রাজধানীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সূচনা করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনাকে সামনে রেখে এই বিশেষ আয়োজনের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রদর্শনী আয়োজিত হয়।