BD State News

কানাডায় যাওয়ার আগেই কর্মসংস্থানের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন

কানাডায় পাড়ি জমানোর পর দীর্ঘ সময় ধরে কাজের সন্ধান এড়াতে দেশ ছাড়ার আগেই যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিবাসনপ্রার্থীরা যদি আগে থেকেই নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে সচেষ্ট হন, তবে সেখানে পৌঁছানোর পর তাদের আর কাজের পেছনে ছুটতে হবে না। বরং উল্টো কর্মসংস্থানের সুযোগই তাদের কাছে চলে আসবে।বিশেষজ্ঞদের মতে, বিদেশ বিভূঁইয়ে গিয়ে যেন বেকারত্বের মুখোমুখি না হতে হয়, সেজন্য বাংলাদেশেই পেশাগত প্রস্তুতি সম্পন্ন করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। এতে করে নতুন দেশে গিয়ে জীবনযাত্রা সহজ ও সাবলীল করা সম্ভব হয়।

কানাডায় যাওয়ার আগেই কর্মসংস্থানের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন