রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউটর তামিম এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দেশজুড়ে এই অনুসন্ধান কার্যক্রম বিস্তৃত থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় প্রয়োজন।