চকরিয়ায় মাতামুহুরী নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, এস্কেভেটর ধ্বংস
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদী থেকে বেআইনিভাবে মাটি ও বালু আহরণের তৎপরতার বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।অভিযানকালে নদী থেকে বালু তোলার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরসহ অন্যান্য যন্ত্রপাতি ঘটনাস্থলেই অকার্যকর বা ধ্বংস করা হয়।