বাংলাদেশ পুলিশ বাহিনীর ১৭ শীর্ষ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।আজকের এই প্রশাসনিক পরিবর্তনের ফলে পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ১৭ জন কর্মকর্তার দপ্তরে পরিবর্তন এসেছে। বদলিকৃত এই কর্মকর্তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার একজন, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুজন এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চৌদ্দজন কর্মকর্তা রয়েছেন।