মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: পর্যটন ও উৎপাদন খাতে যাবে আরও ৫৫৮ জন
মালয়েশিয়ার শ্রমবাজারে দুটি নতুন খাতে কর্মী পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পর্যটন এবং উৎপাদন শিল্পে আরও ৫৫৮ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।এ বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, চলতি বছর মালয়েশিয়া যাওয়ার জন্য সরকারিভাবে অভিবাসন খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।