নোয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে রেফারেল কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেলায় বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বাড়াতে একটি বিশেষ রেফারেল কর্মশালার আয়োজন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ব্যবস্থাপনায় এই কর্মসূচি সম্পন্ন হয়।কর্মশালায় সংশ্লিষ্টরা জানান, প্রবাসে যাওয়ার পূর্বে প্রত্যেক কর্মীর জন্য সঠিক প্রশিক্ষণ গ্রহণ এবং গন্তব্য দেশের ভাষা শিক্ষা করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে বিদেশে কর্মীদের আত্মমর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে মত দেন আয়োজকরা।