চন্দনাইশে প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ, সেতুর পাশ থেকে উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মোহাম্মদ হাশেম নামের এক প্রবাসফেরত ব্যক্তিকে শারীরিক নির্যাতনের পর মহাসড়কের পাশে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত হাশেমের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি সেতুর কাছাকাছি এলাকায় তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।