সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মাধ্যমে দেশে ফিরবেন, সেই বিষয়টি নিয়ে তার সঙ্গে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বর্তমান প্রশাসন সরাসরি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেই কূটনতিক আলোচনা করবে।সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত এই সাবেক সরকারপ্রধান আকাশপথে নাকি অন্য কোনো উপায়ে বাংলাদেশে প্রবেশ করবেন, তা নিয়ে তার সঙ্গে কোনো বোঝাপড়া হবে না। বরং তাকে ফেরত পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতের সরকারের সঙ্গেই যাবতীয় কথাবার্তা ও আলোচনা চালানো হবে।