শেখ হাসিনাকে দেশে ফেরাতে পাসপোর্টের বদলে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর দিচ্ছে সরকার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র ও নতুন পাসপোর্টের আবেদন করার গুঞ্জনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি সূত্র জানিয়েছে, এই ধরনের আবেদনের তেমন কোনো বাস্তব কার্যকারিতা বা প্রভাব নেই।সূত্রটির ভাষ্য অনুযায়ী, সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের প্রয়োজনীয়তা নেই। বরং তাকে ফিরিয়ে আনতে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই পদক্ষেপ নিতে আগ্রহী সংশ্লিষ্ট কতৃপক্ষ।