BD State News

সংসারের চাকা সচল রাখতে অসুস্থ বাবার ভিক্ষার থলের সঙ্গে ঘুরছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী

চার বছর আগেও দিনগুলো অন্যরকম ছিল চৌচল্লিশ বছর বয়সি মো. জাকিরের জন্য। নিজের কৃষিকাজের উপার্জনেই স্ত্রী ও চার সন্তান—দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সচ্ছলভাবেই কাটছিল তার দিনকাল। কিন্তু এক আকস্মিক ভাঙে তার সেই স্বাভাবিক জীবনযাত্রা।বর্তমানে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন জাকির। জীবিকার কোনো পথ খোলা না থাকায় বাধ্য হয়ে তাকে বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি। আর এই কঠিন পরিস্থিতিতে তার ভিক্ষার ঝুলি নিয়ে প্রতিদিন বাবার সঙ্গে পথে পথে ঘুরছে তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছোট মেয়েটি।

সংসারের চাকা সচল রাখতে অসুস্থ বাবার ভিক্ষার থলের সঙ্গে ঘুরছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী