সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে শেষবারের মতো তাকে দেখতে চেয়ে আকুতি জানিয়েছিলেন এক কারাবন্দি মা। তবে আইনি বা অন্যান্য প্রক্রিয়াগত কারণে কারাগાર থেকে মুক্তি মেলেনি তার। শেষ পর্যন্ত সন্তানের মুখটি তাকে দেখতে হয়েছে জেলের ফটকেই।ডেইলিমিরর সূত্রে জানা যায়, অবুঝ সন্তানের চিরবিদায়ের খবর পাওয়ার পর ব্যাকুল হয়ে পড়েছিলেন ওই নারী। কিন্তু বন্দি অবস্থায় হুট করে ইচ্ছে করলেই প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার সুযোগ থাকে না। ফলে প্যারোলে মুক্তির আবেদন আলোর মুখ না দেখায়, কারা সীমানার ভেতরেই সন্তানকে শেষবারের মতো দেখার আকুতি মেটাতে হয়েছে তাকে।