দক্ষিণ আমেরিকার রাষ্ট্র পেরুর মধ্যবর্তী অঞ্চলে মাঝারি থেকে তীব্র মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে।ভূমিকম্পের জেরে জনমনে আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞ কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।