ভারতের পেট্রাপোল সীমান্ত ঘুরে দেখলেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা
পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা ঘুরে দেখেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের চার হেভিওয়েট নেতা। রোববার (২২ নভেম্বর) একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়িতে চড়ে তাঁরা ওই সীমান্ত অঞ্চলে উপস্থিত হন।‘ডেইলি বাংলাদেশ’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ওই চার নেতার সুনির্দিষ্ট পরিচয় বা তাঁদের সীমান্ত পরিদর্শনের পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।