পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক
কিশোরগঞ্জ থেকে রাজধানী ঢাকার দিকে যাত্রা করা আন্তনগর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির দেখা দেয়। চলন্ত অবস্থায় ওই লোকোমোটিভ থেকে গভীর কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে বের হতে শুরু করে।অল্প সময়ের মধ্যেই ইঞ্জিনের ওই অংশটিতে আগুনের শিখা দেখতে পান উপস্থিত লোকজন। এ ধরনের আকস্মিক পরিস্থিতিতে ট্রেনটির যাত্রীদের মাঝে তীব্র ভীতি ও উদ্বেগের সৃষ্টি হয়।